Code of AI

Hour of AI in Bangladesh 2026

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE) এর উদ্যোগে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য “Hour of AI in Bangladesh 2026” কার্যক্রম আয়োজন করা হয়েছে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া এবং প্রযুক্তি বিষয়ে আগ্রহ বৃদ্ধি করা।





কার্যক্রমের সময়

২৬ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই কার্যক্রম পরিচালিত হবে।

কারা অংশগ্রহণ করতে পারবে

  • মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা
  • ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা
  • বিদ্যালয়ের আইসিটি শিক্ষকগণ কার্যক্রম পরিচালনা করবেন

কার্যক্রমের উদ্দেশ্য

  • শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পর্কে ধারণা দেওয়া
  • প্রোগ্রামিং ও কোডিং বিষয়ে আগ্রহ তৈরি করা
  • ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করা
  • প্রযুক্তি শিক্ষাকে আরও কার্যকর করা

সার্টিফিকেট পাওয়ার পর আপনার ICT শিক্ষককে WhatsApp-এ পাঠান।
 

Source: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE)

Previous Post
No Comment
Add Comment
comment url